যানজটমুক্ত ঢাকা ও পরিবেশ বান্ধব বাহন দাবি

আপডেট : ২৩ মে ২০১৪, ২৩:৩৪
যানজট মুক্ত ঢাকা ও পরিবেশ বান্ধব বাহনের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম মার্কেট সমবায় বণিক সমিতি। মানববন্ধনে নেতৃত্ব দেন শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম মার্কেট বণিক সমিতির সভাপতি মুশফিকুর রহমান মিন্টু। বক্তরা বলেন, যানজটের কারণে রাজধানী ঢাকা এখন ভোগান্তির শহরে পরিণত হয়েছে। দিনদিন এ সমস্যা আরো তীব্র আকার ধারণ করছে। এ সমস্যা থেকে ঢাকাবাসীকে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন- শহীদ কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ জলিল ।