সদর উপজেলার কলাখালী ইউনিয়নে এমরান শেখ নামে ওয়ার্ড ছাত্রলীগ নেতার হাত পায়ের রগ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। গতকাল শুক্রবার ওই ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় এমরান তার বাবার সাথে বাড়ি থেকে বের হচ্ছিল। স্থানীয় ছাত্রদল নেতা শুভ কাজীর নেতৃত্বে একদল ছাত্রদল নেতা-কর্মী অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয়। তাকে খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র আইচ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এমরান শেখের উপর হামলা চালানো হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি এ খবর নিশ্চিত করেন।
