স্কুল থেকে ফিরে বিল্টু তার মাকে বললো—
:ভেবে দেখলাম আমার জন্মটা যদি কম করে হলেও আর শ’তিনেক বছর আগে হতো তাহলে বেশ ভালো হতো।
মা :কেন?
বিল্টু :না মানে তাহলে আর কষ্ট করে গেল দু’শ বছরের ইতিহাস আমাকে মুখস্ত করে পরীক্ষার খাতায় লিখতে হতো না!
প্রথম মাতাল :আচ্ছা আমি লক্ষ করেছি আপনি সবসময়ই বারে কাউকে না কাউকে সাথে নিয়ে আসেন? এভাবে সবসময় একজনকে সাথে রাখেন কেন? আপনার বুঝি অনেক শত্রু?
দ্বিতীয় মাতাল :আরে দূর! ওসব শত্রু-টত্রু কিছু নয়। মদের নেশায় আগে প্রায়ই ভুল বাড়িতে নক করে তাদের গালাগাল শুনতে হতো। তাই সাথে কোনো একজনকে নিয়ে আসি যেন আমাকে আমার বাসা অবদি অন্তত পৌঁছে দিতে পারে।
প্রেমিক :দেখুন আমি আপনার মেয়েকে ছাড়া বাঁচবো না।
প্রেমিকার বাবা :সে তো তুমি এখন বলছ। কিন্তু আজ যদি আমার এতো সম্পদ না থাকতো আর সমাজে যদি আমার এতো প্রতিপত্তি না থাকতো তাহলে কি আর তুমি আমার মেয়েকে ভালোবাসতে? সত্যি করে বলো তো।
প্রেমিক :অবশ্যই ভালোবাসতাম। সম্পত্তির জন্য আমি কখনোই আপনার মেয়েকে ভালোবাসিনি।
প্রেমিকার বাবা :সে ক্ষেত্রে তুমি বিদায় হতে পারো। কারণ বিষয় বুদ্ধি নেই এমন কোনো গাধার সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেব না!
প্রথম বন্ধু :কিরে এত মন খারাপ করে বসে আছিস কেন?
দ্বিতীয় বন্ধু :আর বলিস না, গেল সপ্তাহে নকল ও ভেজাল বিরোধী সপ্তাহে যে রচনাটার জন্য আমি দশ হাজার টাকার প্রথম পুরস্কার পেলাম সেটা না কি ফিরিয়ে দিতে হবে।
দ্বিতীয় বন্ধু :কিন্তু কেন?
প্রথম বন্ধু :না মানে, ওরা বলছে আমার এই লেখাটা না কি মৌলিক নয়। বিদেশী কোন একটা লেখা থেকে না কি এটা নকল করা হয়েছে!
