ব্যাংকের মতো বীমা কোম্পানির মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক। বীমা কোম্পানির প্রধান নির্বাহী ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত সম্মেলনটি রাজধানীর রূপসীবাংলা হোটেলে আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকে স্থাপিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই সম্মেলনের আয়োজন করেছে।
