পোপের মধ্যপ্রাচ্য সফর শুরু

আপডেট : ২৪ মে ২০১৪, ২১:১০
তিনদিনের মধ্যপ্রাচ্য সফর শুরু করলেন পোপ ফ্রাঁন্সিস। এ লক্ষ্যে গতকাল শনিবার জর্ডানের পথে যাত্রা শুরু করেন পোপ। রবিবার দেশটির রাজধানী আম্মানে পৌঁছানোর কথা রয়েছে পোপ ফ্রাঁন্সিসের। এছাড়া এসময় তিনি ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরাইল সফর করবেন। আম্মানের একটি স্টেডিয়ামে পোপ গণমানুষের সাথে মিলিত হবেন এবং পরে সিরিয়ার শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করবেন তিনি। মূলত গোড়াধর্মী চার্চগুলোর সাথে সম্পর্ক সুদৃঢ় করতেই তিনি এ সফর করছেন।