গতকাল শনিবার থেকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা দ্বিতীয় মেয়াদে তার প্রথম কর্মদিবস শুরু করলেন।
গত ৭ মে দেশটির সাধারণ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেসহ ৪ হাজারেরও বেশি অতিথি উপস্থিত থাকবেন। এছাড়া বুধবার দেশটির পার্লামেন্ট আগামী পাঁচ বছরের জন্য এএনসি’র প্রতিনিধিত্ব করতে জুমাকে নির্বাচিত করে।
