মোদির ভক্ত ঐশ্বরিয়াও?
ভোটের মৌসুম চলে যাবার পর এবার নিজের প্রিয় নেতার পক্ষে মুখ খুলেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রধানমন্ত্রীর আসনে নরেন্দ্র মোদিকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। কান চলচ্চিত্র উত্সবে অবস্থানকারী ঐশ্বরিয়া জানান, মোদির জয়ে খুবই খুশি তিনি। তার বিশ্বাস, মোদির নেতৃত্বে ভারতের জন্য উজ্জ্বল ভবিষ্যত্ অপেক্ষা করছে। — বিডিনিউজ
চীন সীমান্তে ৫.৬ মাত্রার ভূমিকম্প
মায়ানমার ও চীন সীমান্তে শনিবার সকালে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির মূল কেন্দ্র মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের রাজধানী মিটকিয়ানা থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ২৪ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়। — এএফপি
পড়ন্ত শিশুকে ধরল পথচারী
দোতলার জানালা থেকে পড়ে যাওয়া এক শিশুকে আপন বাহুতে জড়িয়ে ধরে রক্ষা করেছেন দুই চীনা নাগরিক। দক্ষিণ চীনের গুয়াংডং রাজ্যে বজ্রঝড় শুরুর ঠিক আগ মুহূর্তে একটি আবাসিক এলাকার রাস্তা দিয়ে পথচারীরা নিজ নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ভবনের দ্বিতীয়তলায় এক শিশুকে হামাগুড়ি দিয়ে জানালার কাছে আসতে দেখে থেমে যান এক পথচারী। — বিডিনিউজ
