অগ্নিগিরি

আপডেট : ২৪ মে ২০১৪, ২১:২৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘অগ্নিগিরি’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নির্মিত এ বিশেষ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মহিউদ্দিন আহমেদ। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। নাটকের গল্পে দেখা যাবে— সবুর নামের মাদ্রাসাপড়ুয়া এক শান্তশিষ্ট যুবক পাটোয়ার আলী নসীব মিয়ার বাড়িতে জায়গির থেকে পড়াশোনা করে। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম ও আরফান নিশো। অন্যান্য চরিত্রে কেএস ফিরোজ, হিমে হাফিজ প্রমুখ। নাটকটি আরটিভিতে প্রচার হবে রাত ৮টা ২৫ মিনিটে।