জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবি ব্যাংক-চ্যানেল আই নজরুল জয়ন্তীমেলা ’১৪। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। মেলায় থাকবে নজরুলীয় চিত্রাংকন, আবৃত্তি পাঠ, নজরুলের কর্মপরিমণ্ডল নিয়ে স্মৃতিচারণ, চ্যানেল আই প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চ থেকে নৃত্য ও গান পরিবেশনা। এছাড়া থাকবে নজরুলের স্মৃতিকর্ম নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ক্ষুদ্র ও কুটিরশিল্পের স্টল, কনা রেজার পানসুপারি ও কেকা ফেরদৌসীর রান্নাঘর। মেলা শুরু হবে সকাল ১১টা ০৫ মিনিট থেকে। মেলার উদ্বাধন করবেন দেশের প্রথিতযশা ব্যক্তিগণ। নজরুলকে নিয়ে এটি চ্যানেল আইয়ের নবম আয়োজন। মেলা শেষ হবে বেলা ২টায়। পুরো মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
