নজরুল জন্মজয়ন্তীর নানা আয়োজন

আপডেট : ২৪ মে ২০১৪, ২১:২৫
কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে একুশে টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে একুশে টেলিভিশনে প্রচার হবে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এ উপলক্ষে আজ সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ একুশের সকাল। ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মেহের নেগার’। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মমসহ আরও অনেকে। ১২টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ একুশের দুপুর। বিকাল ৩টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘অঞ্জলি লহ মোর’। মরিয়ম মারিয়ার প্রযোজনায় বিকাল ৪টা ০৫ মিনিটে প্রচার হবে ফাতেমা তুজ জোহরার একক সঙ্গীতানুষ্ঠান ‘মেঘলা মতির দেশে’। মাসুদুল হাসান রনির প্রযোজনায় বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে আবৃত্তানুষ্ঠান ‘বিদ্রোহী রন ক্লান্ত’। মহসিনা রহমানের প্রযোজনায় বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ভালোবাসো মোর গান’। সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ একুশের সন্ধ্যা। মরিয়ম মারিয়ার প্রযোজনায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘নীল পায়রার গান’। বিশেষ অনুষ্ঠান সম্পূর্ণ নজরুল প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। ইসরাফিল শাহিনের প্রযোজনায় বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নাচের ছন্দে নজরুল’ প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে।