জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে সঙ্গীতশিল্পী ইয়াসমীন মুশতারীর অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এটিএন বাংলার নিয়মিত সঙ্গীতানুষ্ঠান ‘গল্প গানের আমন্ত্রণে’র বিশেষ পর্বে শিল্পী ইয়াসমীন মুশতারী পরিবেশন করেছেন নজরুলের গান। পাশাপাশি নজরুল সঙ্গীতের বিভিন্ন দিক, সঙ্গীত নিয়ে তার ভাবনা এবং নজরুলকে গানের মাধ্যমে আরও বেশি উপস্থাপনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। ফেরদৌস আরা বন্যার উপস্থাপনা এবং সেলিম দৌলা খান ও লানা খানের প্রযোজনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার করা হবে আজ সকাল ৭টা ৩০ মিনিটে।
