মরণ পথের যাত্রী

আপডেট : ২৪ মে ২০১৪, ২১:২৫
নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘অভিশাপ’ কবিতার ভাব অবলম্বনে এই নাটক নির্মাণ করা হয়েছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, আমিরুল হক চৌধুরী, এস এস মহসিন, সাঈদ খান দিলু প্রমুখ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ।