মে ধা বী মু খ

আপডেট : ২৪ মে ২০১৪, ২২:০৫
ফাতিমা ইয়াসমীন ইভা ফাতিমা ইয়াসমীন ইভা এবার এসএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান চৌধুরী, মাতা পারভীন চৌধুরী গৃহিণী। সাকিব খান (মৃদুল) সাকিব খান (মৃদুল) এবার এসএসসি পরীক্ষায় বেরুয়া এ আর খান হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা লিটন খান, মাতা মোর্শেদা খান কলি। ইরফান আবীর ইরফান আবীর এ বছর এসএসসি পরীক্ষায় ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাঃ শাহাদাত্ হোসেন হাজরা ও সাম্সুন নাহারের ছেলে। লামিমা তাবাস্সুম আভা লামিমা তাবাস্সুম আভা এবার এসএসসি পরীক্ষায় মিরপুর আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আবুল কালাম আজাদ এবং মা মদিনাতুল পিয়ারী ইভা। জোবায়দা খানম জোবায়দা খানম এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে দিঘলী উচ্চ বিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. দেলোয়ার হোসেন চট্টগ্রাম হকার্স ইউনিয়নের সহ-সভাপতি ও মাতা পারভীন আক্তার গৃহিণী। হাবিবুর রহমান শান্ত হাবিবুর রহমান শান্ত এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে দৈনিক ইত্তেফাকের ভালুকা সংবাদদাতা কামরুজ্জামান মানিক ও গৃহিণী দিলরুবা জামান মালার পুত্র। শাহরিয়ার সারওয়ার রাতুল শাহরিয়ার সারওয়ার রাতুল এবার এসএসসি পরীক্ষায় ঢাকার ধানমন্ডি বয়েজ হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা সাংবাদিক গোলাম ছারওয়ার রিপন। মোঃ রেজাউল করিম মোঃ রেজাউল করিম দাখিল পরীক্ষায় রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে। সে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের নোনাছড়ি এলাকার আব্দুস সালাম এবং দিল আরা বেগমের পুত্র। সে আলেম হতে চায়। আল রাফিনুল ইসলাম সিকদার আল রাফিনুল ইসলাম সিকদার এ বছর এসএসসি পরীক্ষায় মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার এবং মাতা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বেগম ফরিদা সিকদার। সে প্রকৌশলী হতে চায়। আফসানা সোলতানা মুমু আফসানা সোলতানা মুমু এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে নাঙ্গলকোট প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জয়নাল আবেদীন ও মাজেদা আবেদীনের কন্যা। মুমু ব্যাংকার হতে চায়। ইসতিয়াক হাসান ফাহিম ইসতিয়াক হাসান ফাহিম এ বছর এসএসসি পরীক্ষায় তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয় ডেমরা ঢাকা থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে প্রকৌশলী মোহাম্মদ আলী এবং গৃহিণী সাহিদা আলীর পুত্র। সে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়। মুসতাদ জাহান লিয়ন মুসতাদ জাহান লিয়ন এবার এসএসসি পরীক্ষায় আমুয়া-চালিতা বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোঃ রুস্তম আলী খান আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও মা ফেরদৌসী বেগম গৃহিণী। সে ডাক্তার হতে চায়।