ঢাকার আরিফ পেয়েছেন ওয়েষ্টার্ন এলইডি টিভি

আপডেট : ২৪ মে ২০১৪, ২২:১৮
ওয়ার্ল্ড টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত ওয়েষ্টার্ন ইত্তেফাক কুইজের ড্র গতকাল (শনিবার) ইত্তেফাকের কাওরান বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার এলইডি টেলিভিশন জয়ী ভাগ্যবান হচ্ছেন ঢাকার মোহাম্মদপুরের আরিফ ইসলাম। এছাড়াও দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দু’জন। ২১ ইঞ্চি ওয়েষ্টার্ন রঙ্গীন টিভি পেয়েছেন কুমিল্লার লাঙ্গলকোটের ইয়াসিন মিয়া, ঢাকার জুরাইনের পারুল আক্তার। তৃতীয় পুরস্কার একটি ওয়েষ্টার্ন ১৪ ইঞ্চি রঙ্গীন টিভি পেয়েছেন পুরান ঢাকার আগা মসিহ লেনের মর্জিনা আক্তার, চতুর্থ পুরস্কার ওয়েষ্টার্ন ডিভিডি পেয়েছেন নারায়ণগঞ্জ চিটাগাং রোডের শিল্পী বেগম। ১০টি পঞ্চম পুরস্কার ওয়েষ্টার্ন মোবাইল সেট পেয়েছেন মতিঝিলের ইব্রাহিম, নাখাল পাড়ার কামরুল ইসলাম, ডেমরার সবুজ হাওলাদার, মাগুরার ধনপাড়ার আনোয়ার, ঢাকার মিরপুরের ফিরোজা, বারিধারার শফিক, ঢাকার মিরপুরের সামছুনাহার সেলিনা, খুলনা ফুলতলার তারিকুল ইসলাম, ঢাকার কলিজিয়েট স্কুলের ফয়সাল খান এবং সোনারগাঁও রোডের কামাল হোসেন। এ কুইজ প্রতিযোগিতায় প্রায় লক্ষাধিক কুপন জমা পড়ে। সঠিক উত্তর দাতাদের মধ্যে থেকে বাছাইকৃতদের মধ্যে ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে কুপন তুলেছেন ওয়েষ্টার্ন ইলেক্ট্রনিকসের সহকারি জেনারেল ম্যানেজার আব্দুল করিম, দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, ক্রীড়া সম্পাদক মোতাহের হোসেন, স্পোর্টস রিপোর্টার সোহেল সারোয়ার চঞ্চল, বিজ্ঞাপন ম্যানেজার আমিনুল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার দীপক চন্দ্র রায়, এই বিভাগের কর্মী বজলুর রহমান প্রমুখ। আগামী শনিবার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।