গীতা রেনেসাঁসের আলোচনা সভা

আপডেট : ২৪ মে ২০১৪, ২৩:০৮
শ্রীকৃষ্ণের অন্তর্ধান দিবস উদযাপন উপলক্ষে গত শুক্রবার গীতা রেনেসাঁস বাংলাদেশ রাজধানীর আগারগাঁওয়ে সমাজ সেবা অধিদপ্তরের অডিটোরিয়ামে এক আলোচনা সভা, ভক্তিমূলক সঙ্গীত ও প্রার্থনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব শ্যামাপদ দে এবং কৃষ্ণাদাস মায়াবিশ্বাস অস্থায়ী মন্দিরের প্রতিষ্ঠাতা শাহ মুহাম্মদ জমির উদ্দিন ফকির। —প্রেস বিজ্ঞপ্তি