মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের চার বছর পূর্তি উত্সব

আপডেট : ২৪ মে ২০১৪, ২৩:০৯
বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ের চার বছর পূর্তি উত্সব পালিত হয়েছে। শক্রবার ধানমন্ডির রুশ সেন্টার অব সায়েন্স অ্যান্ড কালচার সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। যৌথভাবে উত্সবের আয়োজক এভারেস্ট একাডেমি এবং রুশ সেন্টার অব সায়েন্স অ্যান্ড কালচার। উত্সবে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, মুসা ইব্রাহীমের সহযাত্রী নেপালের লাল বাহাদুর জিরেল, রুশ সেন্টারের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব দি ডিপার্টমেন্ট আলেক্সাজান্ডার পি. ডেমিন, এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম প্রমুখ।