রাজশাহীতে ভাবির দুই হাতের কব্জি কাটলো দেবর

আপডেট : ২৫ মে ২০১৪, ০০:০৯
তুচ্ছ ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাবি আয়েশা বেগমের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দেবর সোনারুল ইসলাম। গতকাল শনিবার রাজশাহীর পবা উপজেলার দারুশা গ্রামে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আয়েশাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামেক হাসপাতাল পুলিশ বক্সের এসআই জানান, গতকাল বাড়ির উঠানে কুলায় করে ধান ঝাড় ছিলেন আয়েশা বেগম। এসময় বাতাসে উড়ে ধানের চিটা ও ময়লা জানালা দিয়ে সোনারুলের ঘরে প্রবেশ করে। এ নিয়ে সোনারুলের স্ত্রী সুমি বেগমের সাথে আয়েশার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোনারুল বাড়ির উঠানে পড়ে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে আয়েশার হাতে কোপ দেয়। এতে আয়েশার দুই হাতের কব্জি কেটে যায়। ঘটনার পর থেকে সোনারুল পলাতক রয়েছে।