গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৫ মে ২০১৪, ১৯:৪৪
স্রেফ পানীয় গ্রহণের কাজ ছাড়া ফ্যাশনেবল কোনো কাজে যে স্ট্র কাজে লাগানো যেতে পারে সেটা হয়তো আমাদের অনেকের চিন্তাতেই কখনো আসেনি। তবে রূপচর্চা নিয়ে কাজ করা আমেরিকার স্টিফেন রেফার্টি কিন্তু এই স্ট্র’কে চুল বাঁধার কাজে ব্যবহার করেই দিব্যি গিনেজ বুকে জায়গা করে নিয়েছেন। আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেভি শহরে এক প্রদর্শনীতে স্টিফেন একজন স্বেচ্ছাসেবীর চুল বাঁধায় সবমিলিয়ে ৩১২টি স্ট্র ব্যবহার করে চুলের মাঝে সবচেয়ে বেশি সংখ্যক স্ট্র আটকে রাখার মজার এই রেকর্ডটি গড়েছেন।