আমাদের সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২৫ মে ২০১৪, ১৯:৪৭
মানবাধিকার প্রশ্ন-ঙ: মানবাধিকার রক্ষায় আমাদের কী করা উচিত? উত্তর: মানুষের জীবনকে সুস্থ, সুন্দর ও ভালোভাবে গড়ে তুলতে মানবাধিকারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মানবাধিকার রক্ষায় আমাদের সবার উচিত হলো মানবাধিকারগুলো বাস্তবায়ন করা। মানবাধিকার রক্ষায় করণীয়: মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় হচ্ছে– আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানবাধিকারগুলো আদায়ে সচেষ্ট থাকব। অন্যের অধিকার যাতে নষ্ট না হয় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখব। কারো অধিকার নষ্ট হতে পারে এ ধরনের কোনো কাজ আমরা কখনোই করব না। কেউ মানবাধিকার বিরোধী কোনো কাজ করলে আমরা তাকে সচেতন করব এবং প্রয়োজন হলে প্রতিবাদ করব। মানবাধিকার রক্ষায় সরকার কর্তৃক প্রণীত আইন মেনে চলব। পরিশেষে বলা যায় যে, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় আমরা সচেতন থাকব। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন-১: জাতিসংঘ কত তারিখে মানবাধিকার সবর্জনীন ঘোষণাপত্র অনুমোদন করে? উত্তর: জাতিসংঘ ১০ ডিসেম্বর ১৯৪৮সালে মানবাধিকার সবর্জনীন ঘোষণাপত্র অনুমোদন করে। প্রশ্ন-২: আমাদের সমাজে নারী পুরুষের কোন কোন ক্ষেত্রে বৈষম্য করা হয়? উত্তর: আমাদের সমাজে শিক্ষা, খাদ্য, মজুরি ও অন্যান্য ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে বৈষম্য করা হয়। প্রশ্ন-৩: আমরা কার কাছ থেকে মানবাধিকার পেয়ে থাকি? উত্তর: আমরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে মানবাধিকার পেয়ে থাকি। প্রশ্ন-৪: মানব জীবনে কোন কোন ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব রয়েছে? উত্তর: মানব জীবনে স্বাধীনতা, শিক্ষা, সম্পত্তি, ধর্ম, আইন, বিচার, নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব রয়েছে। প্রশ্ন-৫: আমাদের দেশে দরিদ্র শিশুরা কোন কোন অধিকার থেকে বঞ্চিত? উত্তর: আমাদের দেশে দরিদ্র শিশুরা খাদ্য, শিক্ষা, চিকিত্সা, পোশাক মজুরি ইত্যাদি অধিকার হতে বঞ্চিত। প্রশ্ন-৬: আমাদের দেশে নারী ও শিশুদের প্রতি বছর কী করা হয়? উত্তর: আমাদের দেশে নারী ও শিশুদের প্রতি বছর বিদেশে পাচার করা হয়। প্রশ্ন-৭: আমাদের সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে কেন? উত্তর: পৃথিবীর সব মানুষের কল্যাণ ও সমান উন্নয়নের জন্য আমাদের অবশ্যই সবার অধিকারকে শ্রদ্ধা করতে হবে।