আলমগীর সামসুল আলামিনকে সভাপতি এবং মো. ওয়াহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কেন্দ্রীয় ২১ এবং চট্টগ্রাম আঞ্চলিক ৩ জন সদস্যসহ সর্বমোট ২৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বছরের জন্য নির্বাচিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে রবিউল হক, সহ-সভাপতি পদে যথাক্রমে লিয়াকত আলী ভূঁইয়া ও মো. আনোয়ারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. সাকিল কামাল চৌধুরী, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার সরদার মো. আমিন এবং যুগ্ম কোষাধক্ষ পদে মো. এনায়েত উল্লাহ্ নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন, রোমো রোউফ চৌধুরী, সহিদ রেজা, ইঞ্জিনিয়ার এম. রুহুল আমিন, সৈয়দ শামীম রেজা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনসার আলী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিকী রোজী, মো. সাইদুল ইসলাম বাদল, ইঞ্জিনিয়ার মো. রবিউল হাসনাত, ড. এন. জ্জোহা, ইঞ্জিনিয়ার মো. সারোয়ার্দি ভূঁইয়া, সওকত আজীজ রাসেল, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ইঞ্জিনিয়ার এস.এম. আবু সুফীয়ান, মো. আবদুল কাদের জিলানী। আগামী ২০১৬ ইং সালের জুন মাস পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।- প্রেস বিজ্ঞপ্তি
