ক্যাপশন নিউজ

আপডেট : ২৫ মে ২০১৪, ২০:৩২
সম্প্রতি বরিশাল শহরের বাণিজ্যিক এলাকা সদর রোডে সিঙ্গার প্লাস শপের উদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের রিজিওনাল সেলস ম্যানেজার এ.এফ.এম জাহিদসহ অন্যরা ০০০০ সম্প্রতি নানদো’স এবং বারিসতা’র সঙ্গে নতুন অংশীদারী চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক। এ সময় উপস্থিত ছিলেন এমজিএইচ রেস্টুরেন্টস প্রাইভেট লি.-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর মোহিত-উল-বারি এবং বাংলালিংকের ডিরেক্টর, মার্কেটিং সোলায়মান আলমসহ উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ ০০০০ বাংলাদেশে প্রথমবারের মতো ওয়াই-ফাই স্মার্ট এয়ার কন্ডিশনার বাজারজাত শুরু করেছে হেউজ অ্যান্ড হায়ার ব্রান্ড। শনিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে হেইজ বাংলাদেশের প্রধান পরামর্শক সাজিদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন