১০০ পর্বে ‘অ-এর গল্প’

আপডেট : ২৫ মে ২০১৪, ২০:৩৮
শততম পর্বে পা রাখতে যাচ্ছে বাংলাভিশনের প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘অ-এর গল্প’। আগামী ৩ জুন প্রচারের মধ্য দিয়ে নাটকটির শততম পর্ব পূর্ণ হবে। অন্যায়, অপরাধ, অন্ধকার, অতি প্রাকৃত এই ধরনের ‘অ’ দিয়ে শুরু নেগেটিভ শব্দের প্রতিনিধিত্ব করে এমন ঘটনা নিয়ে নির্মিত হওয়া এ নাটক পরিচালনা করছেন তানভীর হোসেন প্রবাল ও উপস্থাপনায় রয়েছেন শামীম শাহেদ। নাটক প্রসঙ্গে শামীম শাহেদ বলেন, ‘আমরা সবসময় চাই বাংলাভিশনকে দর্শকের প্রয়োজনের চ্যানেল হিসেবে দাঁড় করাতে। তাই ভিন্নধর্মী কিছু অনুষ্ঠান প্রচার করে থাকি। আর এই ধারাবাহিকতায় নির্মাণ করা হয়েছে ‘অ-এর গল্প’। নাটকটির ৯৯তম পর্ব পর্যন্ত দর্শক দেখেছেন। এরই মধ্যে দর্শক মহলে আলোচিতও হয়েছে। আশা করছি শতমত পর্বটিও দর্শকদের ভালো লাগবে।’ চ্যানেল সূত্রে জানা যায়, নাটকটি নতুন করে আরও ৫২ পর্ব করার চুক্তি হয়েছে।