বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, পুলিশের হেফাজতে আলতাফ

আপডেট : ২৬ মে ২০১৯, ২১:৫২

বাগেরহাটের কচুয়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটে আলতাফ শেখ (৪৬) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার বিকেলে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের লড়ারকুল গ্রামে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। পরে আলতাফ শেখকে হেফাজতে নেয় পুলিশ। তবে পরিবারের দাবি, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ। 

আলতাফ শেখ কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের লড়ারকুল গ্রামের শেখ মোসলেম আলীর ছেলে।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজল কান্তি বিশ্বাস সন্ধ্যায় জানান, বিস্ফোরক দ্রব্যের স্প্লিনটারের আঘাতে আলতাফ আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে। তবে সে আশংকামুক্ত। 

স্থানীয়দের বরাত দিয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ শেখ সফিকুর রহমান সন্ধ্যায় এই প্রতিবেদককে বলেন, বিস্ফোরণের শব্দে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, পরিবারের সদস্যরা আলতাফকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আরও পড়ুন: ডাল কাটার টেন্ডারে গাছ কেটে সাবাড়

বোমা তৈরি করতে গিয়ে আলতাফ আহত হয়েছেন তার সত্যতা পুলিশ পেয়েছে। পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে। 

তার বিরুদ্ধে কচুয়া থানায় আগে কোনো মামলা আছে কিনা তা পুলিশ তাৎক্ষনিক নিশ্চিত করতে পারেনি।

ইত্তেফাক/অনি