রাঙ্গামাটির বরকলে বজ্রপাতে নিহত ৩

আপডেট : ২৫ মে ২০১৪, ২২:১৬
জেলার বরকল উপজেলার ২ নং বরকল সদর ইউনিয়নের বেগেনাছড়ি খামার বাড়িতে বজ্রপাতে ৩ জন নিহত ও কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। নিহতরা হলেন শান্তি বিজয় চাকমা (২৫), রিবেশ চাকমা (১৩) ও সুনীল চাকমা (২৩)। গতকাল রবিবার রূপায়ন চাকমার খামার বাড়িতে ধান কাটার সময় হঠাত্ বৃষ্টি আসলে চাষিরা খামার বাড়িতে আশ্রয় নেয়, সে সময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত ডাক্তার তিনজনকে মৃত ঘোষণা করে।