মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৫ মে ২০১৪, ২২:১৬
আল আমিন হাওলাদার নারায়ণগঞ্জে আড়াইহাজারের সাংবাদিক ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের অফিস সম্পাদক আল আমিন হাওলাদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আড়াইহাজার সদরে নিজ বাসভবনে বাদ জোহর এবং আড়াইহাজার থানা প্রেসক্লাব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আনসার আলী সরকার সৈয়দপুর কলেজ, বার আওলিয়া ডিগ্রি কলেজ, ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আনসার আলী সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পার্বতীপুর উপজেলার পুরানবাজার এলাকায় মরহুমের নিজ বাড়িতে কোরআনখানি, বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ৩০ মে মরহুমের ঢাকার মিরপুরস্থ বাসভবনে বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হবে। আলীম উদ্দিন ব্যাপারী ও রাফিয়া বেগম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জজ মিয়ার বাবা সমাজসেবক আলীম উদ্দিন ব্যাপারী ও মা রাফিয়া বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলার বাঘৈর গ্রামের মরহুমের নিজ বাড়িতে বাদ জোহর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।