শোক সংবাদ

আপডেট : ২৫ মে ২০১৪, ২২:১৬
রোকেয়া বেগম মানিকগঞ্জের সাটুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামের পীর সাহেব আতাউর রহমানের স্ত্রী রোকেয়া বেগম (৫৫) দীর্ঘদিন প্যারালাইসিস রোগে আক্রান্ত থাকার পর গত শনিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ২ সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি জেপির সাংগঠনিক সম্পাদক ও জেলা জেপির সভাপতি আবুল খায়ের সিদ্দিকী আবু গভীর শোক প্রকাশ করেছেন। বাদল দাশ চট্টগ্রাম নগরীর পাথরঘাটা তপোবন সমপ্রদায়ের সাধারণ সম্পাদক, সঙ্গীত পরিচালক, বেতার ও টিভি শিল্পী বাদল দাশ (৫৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শনিবার পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আব্দুল আজিজ বাবু দিনাজপুরে ফুলবাড়ির জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারি শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক আব্দুল আজিজ বাবু (৬৩) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল উপজেলায় পৌর শহরে কাঁটাবাড়িতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, সাবেক প্রতিমন্ত্রী মনসুর আলী সরকার, সাবেক সংসদ সদস্য শোয়েব বাবুল প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। সাবেরা খাতুন বরিশালের গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহে আলম মঞ্জুর মা সাবেরা খাতুন (৮৫) চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৭ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। রুহুল আমিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন (৪৫) চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন।