জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফাত ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোমিনুল হক খোকার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বাদ জোহর ধানমন্ডির সাত মসজিদ রোড সংলগ্ন ঈদগা মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শুক্রবার রাত সোয়া আটটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। শনিবার সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরহুমের লাশ ঢাকায় আনা হয়।
সাত মসজিদ রোড সংলগ্ন ঈদগা মাঠে অনুষ্ঠিত মোমিনুল হক খোকার জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজায় মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
