এভাবে একটা দেশ চলতে পারে না

আপডেট : ২৫ মে ২০১৪, ২৩:১৭
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও হাস্যকর মামলা দায়ের করে গ্রেফতারের মাধ্যমে তাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না, চলতে দেয়া যায় না। গতকাল রবিবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ, গ্রেফতারের মাধ্যমে দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে সরকার। গতকাল বিক্ষোভ কর্মসূচি মিছিল চলার সময় মিরপুর থেকে ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার নীতি-নৈতিকতা বিরোধী। তিনি অবিলম্বে তাদের মুক্তির জোর দাবি জানান। - প্রেস বিজ্ঞপ্তি