বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

আপডেট : ২৫ মে ২০১৪, ২৩:১৯
বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটে দ্বিতীয় দিনের মত গতকাল রবিবারও লঞ্চ চলাচল বন্ধ ছিল। গত শনিবার বেলা ১টা থেকে এমএল টাইপের একতলা লঞ্চ চলাচল বিআইডব্লিউটিএ বন্ধ করে দেয়া হয়। বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার জানান, গতকাল দুপুরের পরও সতর্ক সংকেত বহাল থাকায় নৌ-যানগুলোকে যাত্রী পরিবহন করতে দেয়া হয়নি। তবে এ নিষেধাজ্ঞা শুধু ৬৫ ফুটের নীচের লঞ্চগুলোর জন্য। তাই গতকাল ঢাকাগামী ডাবল ডেকার লঞ্চ ছেড়ে গেছে বলে তিনি জানান।