আজকের রাশিফল

আপডেট : ২৬ মে ২০১৪, ১৯:৪৪
আজ ১৩ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৭ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ:মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা:৫ ও ৯। শুভবার:বুধ ও মঙ্গলবার। শুভরত্ন: পান্না ও রক্তপ্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: প্রখর বুদ্ধিবৃত্তির অধিকারী। আপনি দিলখোলা এবং বিতর্কপ্রিয়। আপনি স্পষ্টভাষী, যা বিশ্বাস করেন তাই বলেন। সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার মধ্যে। যে কোন বিষয়ের খুঁটিনাটি দিক আপনি আগ্রহের সহিত পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ ক্ষমতা আপনার জীবনে সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। আপনাকে আত্মসংযমী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কূটনীতিক হেনরী কিসিঞ্জার, কথাশিল্পী হেরম্যান ওক, ঐতিহাসিক ইবনে খালদুন, ক্রিস্টোফার লি, বিজ্ঞানী জন ডগলাস ককক্রফট, উর্মি রহমান, জনবার্থ প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ স্বামী বা স্ত্রীর কারো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। উদ্বেগ, উত্কণ্ঠায় ভুগতে পারেন। সাংসারিক কাজকর্মে কিছু বাধার সৃষ্টি পেতে পারে। ন্যায্য প্রাপ্তি সময়মত নাও পেতে পারেন। হঠাত্ কোনো কাজে বাইরে যেতে হতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ঠিকাদারদের জন্য দিনটি শুভ। কোনো অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। মাস্তান ও চাঁদাবাজি সম্পর্কে সতর্ক থাকুন। কোনো বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। মন ভালো নাও থাকতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। শিক্ষক ও অধ্যাপকদের জন্য সময় অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত সাফল্য ও সুনাম পেতে পারেন। বেকারদের কর্মসংস্থানের যোগ আছে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ শরীর ভালো যাবে না। গলায় কোনো সমস্যা হতে পারে। কাজকর্মে উত্সাহ পাবেন। অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। মন চঞ্চল হতে পারে। আকস্মিক প্রাপ্তির যোগ আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। অতিরিক্ত ব্যয় বৃদ্ধির জন্য স্বামী স্ত্রীর মনোমালিন্য হতে পারে। শরীর ভালো যাবে না। দাঁতের সমস্যায় ভুগতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। মন্দা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্যের সম্ভাবনা আছে। ভাই-বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কিছু অর্থ হাতে আসতে পারে। ব্যয় আধিক্য দেখা দেয়ার আশংকা আছে। সঞ্চয়ের চেষ্টা সফল নাও হতে পারে। সঙ্গ দোষে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অসত্ সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন। কোনো সহূদয় ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কর্মপরিবেশ খুব একটা ভালো থাকবে না। চাকরিজীবীদের জন্য সময় ভালো যাবে না। কর্মক্ষেত্রে তর্ক-বির্তকে জড়াতে পারেন। মন মেজাজ উগ্র হয়ে উঠতে পারে। কোনো গোপন আশাপূর্ণ হতে পারে। দিনের শেষ দিকটা তুলনামূলকভাবে ভালো যাবে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যবসায়িক পরিবেশ খুব একটা ভালো যাবে না। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। পত্র যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। জনহিতকর কাজে অংশ নিতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ফেলে রাখা কাজ আজ শেষ করতে পারবেন। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা ভালো থাকবে না। পড়াশোনার ভালো পরিবেশ আজ নাও পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আজ পরের উপকার না করলেই ভালো করবেন। অধিক পরিশ্রমে ক্লান্তিবোধ করবেন। প্রয়োজনে বিশ্রাম নিন।