আয়োজক কমিটি আমার প্রতি আস্থা রাখেন

আপডেট : ২৬ মে ২০১৪, ২১:১৭
উপস্থাপক পরিচয়টিই তার সাথে সবচেয়ে যুত্সই। নাটকে তাকে অভিনয়ে দেখা গেলেও অনেকে বলেন, ‘ওই উপস্থাপক মুনমুন আছে অমুক নাটকে।’ দীর্ঘ কয়েক বছর ধরে নিজের এই অবস্থানের বিষয়টিই ব্যাখ্যা করলেন বিনোদন প্রতিদিনের কাছে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু এখনকার ব্যস্ততার খবর একটু বলুন... এখন ব্যস্ততা তো মূলত টিভি অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্ট শোগুলোতে উপস্থাপনা নিয়ে। আর যেহেতু সামনে ঈদ তাই ঈদকে ঘিরে বেশ কিছু চ্যানেলে অনুষ্ঠান করছি ও সম্প্রতি একটি ঈদের নাটকের কাজ শেষ করলাম। ‘তাহাদের বিবাহ’ নামে এই নাটকটি জাহিদ হাসানের সাথে করা। তিনটি চ্যানেলে উপস্থাপনা করছি বাংলাভিশনে ‘আমার আমি’, চ্যানেল আইতে ‘স্পেলিং বি’ ও এটিএন বাংলায় ‘চার দেয়ালের কাব্য’। সচরাচর আপনাকে নাটকে তেমন দেখা যায় না। কিন্তু ঈদের নাটকেও উপস্থিতি কম হওয়ার কারণ কী? আসলে আমাকে মাথায় রেখে কেউ গল্প রচনা করেন না। তাই নাটকে আমার উপস্থিতিটা কম। আর যেগুলো নাটক আসে এর মধ্যে যেই চরিত্রে আমি পারফেক্ট মনে করি সেগুলোতেই করি। বেশির ভাগই মনে হয় এই গল্প আমাকে নিয়ে লেখা না। আর নাটক করতেই হবে এমন তো না। ঈদে কাজের প্রস্তাব বেড়ে যায়। কিন্তু গত্বাঁধা কোনো কাজ করতে চাই না। আমার ভালোলাগাটাকে আমি সবচেয়ে প্রশ্রয় দিই। এমন কোনো কাজ করব যেটা দেখে আমার প্রতি দর্শকদের ভালোলাগা আরও বেড়ে যাবে। হোক না সেটা একটা-দুইটা ক্ষতি কী। আর ভালো যেকোনো কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসা পাওয়া সম্ভব। টানা পাঁচটি সেশন লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় আপনাকে উপস্থাপিকার আসনে দেখা গিয়েছে, এবারও কি সেই ধারাবাহিকতা বজায় থাকবে? ইনশাআল্লাহ। এবারও হয়তো দর্শকরা আমাকে সেই জায়গায় দেখতে পাবেন। ২০০৬ সাল থেকে আমি উপস্থাপনা করে আসছি। লাক্স আয়োজক কমিটি আমার প্রতি আস্থা রাখেন। আর এই জায়গাটা আমার অনেক আপন। কারণ আমিও তো এই প্রতিযোগিতা থেকে এসেছি। তাই এই প্রতিযোগিতার প্রতি আমার অন্যরকম এক টান ও ভালোবাসা রয়েছে। চেষ্টা করেছি নিজের সর্বস্বটা দিয়ে অনুষ্ঠানটিকে সতেজ করে রাখার। দীর্ঘদিন ধরেই তো উপস্থাপনা করছেন, আমাদের দেশে উপস্থাপনাটাকে একটি পেশা হিসেবে নেওয়ার জায়গা কি এখনও তৈরি হয়েছে? এখন আমাদের দেশে চ্যানেলের সংখ্যা অনেক। তেমনি অনুষ্ঠানের সংখ্যাও দিন দিন বাড়ছে। সেই জায়গা থেকে চিন্তা করলে একটি সুযোগ তো আছেই। কিন্তু আমি বলব এটা ব্যক্তির উপর নির্ভর করে। সে কি পেশা হিসেবে নিতে চায় কি না। আর পেশা হিসেবে উপস্থাপনা করার জন্য তো আর তেমন কেউ আসে না। উপস্থাপনা করতে করতে এই জায়গাটা হয়তো অনেকে স্থায়ী করে নেয়। বিজ্ঞাপনে এতদিন অনুপস্থিত কেন? কিছুদিন আগেও বেশ কয়েকটা প্রস্তাব এসেছে। তবে পছন্দমতো কোনো আইডিয়া দেখলাম না। আর বিজ্ঞাপন খুব সেন্সেটিভ একটা জায়গা। আর আমাদের চ্যানেলগুলোতে তো টিভি ছাড়লেই সারাক্ষণ বিজ্ঞাপন দেখা যায়। তাই খুব ভালো কোনো বিজ্ঞাপন না হলে কাজ করি না। আর আগেই বলেছি যে, আমি আমার পছন্দটাকে সবচেয়ে প্রশ্রয় দিই। উপস্থাপনা, অভিনয় ও মডেলিং সবই করছেন, কোন জায়গাটায় দর্শকদের মাঝে বেঁচে থাকতে চান? আমি সম্মানের সাথে বেঁচে থাকতে চাই। যেই কাজগুলো করছি, ভালোবেসেই করছি। আর ভালোবাসার জায়গাটাতে তো আমি বিরাজমান থাকতে চাইবই। তাই বিশেষ কোনো কাজ নিয়ে না। ভালো কিছু কাজ করে বেঁচে থাকতে চাই।