নিজের ক্যারিয়ারের আত্মবিশ্লেষণে মজা করেই বলেন, ‘এ বছর আমার টার্নিং টাইম। কারণ এত সমৃদ্ধ ছবির কাজ একসাথে কখনও করিনি। বছরের শুরুটা হয়েছিল আমার ছবি দিয়ে। সফলতায় শেষও হবে ইনশাআল্লাহ আমারটা দিয়েই।’ মজা করে বলা এই কথাগুলোর বিশ্লেষণ করলেও বোঝা যায় বছরটা এবারে অনেকখানি জায়েদের। তবে নিজের অভিনয়গুণে কতটা দর্শকপ্রিয় হতে পারবেন সেই ফলাফলের অপেক্ষায় রয়েছেন। যেখানে ইমন, নিরব, নিলয়সহ একাধিক তারকা শিল্পীদের ছবির মহরত আর শুটিংয়ের খবরই শুধু শোনা যায়, সেখানে জায়েদের ছবি এ বছর শুধুই মুক্তির মিছিলে। সম্প্রতি আনকাট সেন্সর পেলো সোহেল রানা পরিচালিত ‘অদৃশ্য শত্রু’ ছবিটি। সোহেল রানার দুই সন্তানের পরিচালনায় এই ছবিতেও নতুন করে দর্শকদের সামনে হাজির হবেন বলে জানালেন জায়েদ। তার কথায়, ‘আমার এবারের ছবি একটার থেকে অন্যটি আলাদা। আর নতুন নির্মাতার কাজ অন্যরকমই হবে।’
