ছবি মুক্তির সংখ্যার চেয়ে যেন ক্রমেই শুটিং চলতি ছবির সংখ্যায় বেড়ে চলেছে নিপুণের। এরই আগে এক নবাগতা নির্মাতার ছবির কাজে থাইল্যান্ড ঘুরে এলেন, শুটিংয়ের ইক্যুয়েপমেন্টসহ ছবির ফুটেজ রেখে চলে আসতে হয়েছিল ইউনিটকে। এছাড়া এর ভেতরে কলকাতার একটি ছবিতে কাজ শেষ করে এলেও ছবিটির এখনও মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তাই ছবি মুক্তির জন্য যেন আশায় দিন গুনছেন নিপুণ। এর ভেতর বর্তমানে আরও একটি চলচ্চিত্রের কাজে ব্যাংকক রয়েছেন তিনি। সে প্রসঙ্গে প্রশ্ন করলে নিপুণ বলেন, ‘ছবি মুক্তির হিসাব তো আমার দায়িত্ব না। আমি শুধু কাজ করে যেতে চাই। তবে ছবিগুলো একটিও অর্ধপথে আটকে নেই। তারপরও কেন রিলিজ হচ্ছে না। সেটি আমারও প্রশ্ন।’
