শিল্পকলা একাডেমির নতুন কর্মশালা

আপডেট : ২৬ মে ২০১৪, ২১:১৯
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমিসমূহে আগামী ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত কুষ্টিয়া, পটুয়াখালী, কক্সবাজার, নাটোর, যশোর, শেরপুর, সিলেট, কুড়িগ্রাম, ভোলা ও পঞ্চগড় জেলায় ২৫ মে থেকে ৩১ মে ও ঠাকুরগাঁও জেলায় ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত শুরু হবে সপ্তাহব্যাপী সংগীত, নৃত্য, নাটক ও আবৃত্তি বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা। এই সকল প্রশিক্ষণ কর্মশালায় সংগীত, নৃত্য, নাটক ও আবৃত্তি বিষয়ে দেশের খ্যাতনামা প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন। তারা হলেন সংগীতে এনায়েত এ মওলা জিন্নাহ (কুষ্টিয়া), নীলোত্পল সাধ্য (নাটোর), রেজোয়ান আলী (ঠাকুরগাঁও), আহমেদ শাকিল হাসমী (ভোলা), মুহাম্মদ আনিসুর রহমান (শেরপুর), আশরাফ হোসেন (যশোর) এবং নৃত্যে সাজু আহমেদ (পটুয়াখালী), দীপা সরকার (পঞ্চগড়) এবং আশারাফুল আলম আবৃত্তি (কক্সবাজার), জেলা শহরের সংস্কৃতির বিভিন্ন শাখার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বেশি উত্সাহ প্রদান এবং তাদের মেধাকে শানিত করার লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ প্রতিবছর এই কর্মশালার আয়োজন করে থাকে।