কাউন্সিলরদের জন্য আগ্নেয়াস্ত্র চাইলেন রংপুর সিটি মেয়র

আপডেট : ২৬ মে ২০১৪, ২১:৪৮
রংপুর সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু তার কাউন্সিলরদের জীবনের নিরাপত্তার জন্য সরকারের নিকট আগ্নেয়াস্ত্র চেয়েছেন। রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি গুম খুন হয়ে যাওয়ার আতংকে প্রশাসনের নিকট আগ্নেয়াস্ত্র চান। শুক্রবার রাতে ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতাকে নগরের সাত মাথা এলাকায় একদল সন্ত্রাসী অপহরণ করার চেষ্টা করে। এসময় স্থানীয়দের প্রতিরোধের কারণে কাউন্সিলরকে সন্ত্রাসীরা অপহরণ করতে পারেনি। এরই প্রতিবাদে মেয়র সাংবাদিক সম্মেলন করেন। এসময় মেয়র বলেন, নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কাউন্সিলরা বিভিন্নভাবে সন্ত্রাসীদের হুমকি পেয়ে আসছেন। ফলে সিটি কর্পোরেশনের প্রতিটি কাউন্সিলরের জীবন আজ হুমকির মুখে।