মো. সজীব কাজী
মো. সজীব কাজী এসএসসি পরীক্ষায় পিরোজপুরের ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে। সে ভাণ্ডারিয়া দুস্থকল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন ও সামসুনন্াহার দুলুর ছেলে।
মো. শাকিল আহমেদ জয়
মো. শাকিল আহমেদ জয় এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে উত্তরা মাইলস্টোন কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ব্যবসায়ী মো. শাহিন মিয়া ও মাতা তাসলিমা খাতুন। সে চাটার্ড একাউন্ট্যান্ট হতে চায়।
শারমিন ইসলাম বৃষ্টি
শারমিন ইসলাম বৃষ্টি এসএসসি পরীক্ষায় গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ব্যবসায়ী আবুল কালাম খান ও মাতা মমতাজ বেগম গৃহিণী।
রোকেয়া আক্তার লিলি
রোকেয়া আক্তার লিলি এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোবারক হোসন ও মাতা রোজিনা বেগম।
মুসাররাত নাজিয়া
মুসাররাত নাজিয়া এসএসসি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. গোলাম সারওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও মা ইমরোজ আখতার শিক্ষিকা। সে চিকিত্সক হতে চায়।
শরীফুল ইসলাম
শরীফুল ইসলাম দাখিল পরীক্ষায় নগুয়া আয়শা আহাদ দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মাওলানা আব্দুল খালেক চাকরিজীবী ও মাতা জহুরা বেগম গৃহিণী।
সাব্বিকুর রহমান সানি
সাব্বিকুর রহমান সানি এসএসসি পরীক্ষায় ভালুকার আশকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে। তার পিতা আলহাজ্ব জামাল উদ্দিন ও মাতা আলহাজ্ব কল্পনা খানম। সে প্রকৌশলী হতে ইচ্ছুক।
মো.তানজীর সিদ্দিকী মুকিব
মো.তানজীর সিদ্দিকী মুকিব এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা হেলাল উদ্দিন এবং মাতা নাছিমা আক্তার রিনা। সে ডাক্তার হতে চায়।
তানজিনূর ফেরদৌস তানজিলা
তানজিনূর ফেরদৌস তানজিলা পাবনার দুলাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ব্যবসায়ী হাজী হযরত সেখ ও মাতা তাসলিমা আক্তার গৃহিণী। সে ডাক্তার হতে চায়।
রুবি খাতুন
রুবি খাতুন এসএসসি পরীক্ষায় বগুড়ার আদমদীঘি গার্লস হাইস্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা প্রবাসী আব্দুস ছালাম ও মাতা রেনুকা বেগম গৃহিণী। সে ডাক্তার হতে চায়।
আতিকা ফারজানা মীম
আতিকা ফারজানা মীম এসএসসি পরীক্ষায় রায়পুরার সেরাজ নগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ব্যবসায়ী কাজী আসাদুর রহমান মিলন ও মাহমুদা সুলতানা রুবীর মেয়ে।
মো. নুহ-জামিল
মো. নুহ-জামিল এসএসসি পরীক্ষায় মতিঝিল মডেল হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মো. মেসবা উদ্দীন ব্যবসায়ী, মা জাহানারা গৃহিণী। সে চার্টার্ড একাউনট্যান্ট হতে চায়।
