লাইবেরিয়ায় শান্তিরক্ষী হিসাবে নিয়োজিত বাংলাদেশ মেডিক্যাল কন্টিনজেন্ট মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে দায়িত্বপূর্ণ এলাকায় সে দেশের সাধারণ জনগণকে চিকিত্সা সেবা প্রদান করে আসছে। এর পাশাপাশি তারা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের চিকিত্সা সেবা প্রদান করছে। এছাড়া কারাবন্দিদের মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয় মোটিভেশন কার্যক্রম চালাচ্ছে। কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বাংলাদেশি সেনা সদস্যদের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া লাইবেরিয়ার বং কাউন্টির সুপারিন্টেনডেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কন্টিনজেন্টকে প্রশংসাপত্র প্রদান করেন। তিনি বাংলাদেশ ও লাইবেরিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
২০০৪ সাল হতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা লাইবেরিয়াতে শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে।-আইএসপিআর
