শোক সংবাদ

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:৩৫
আশিকুর রহমান দৈনিক যুগান্তরের বিজ্ঞাপন এক্সিকিউটিভ আশিকুর রহমান রাসেল (৩০) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। কুমিল্লার মুরাদ নগর থানায় তার গ্রামের বাড়ি। আজ মঙ্গলবার গ্রামের বাড়িতে জানাজার পর পারিবারিকভাবে তাকে দাফন করা হবে। তার অকাল মৃত্যুতে বিজ্ঞাপন বিভাগসহ যুগান্তর পরিবার শোকাহত।