কিশোরগঞ্জ ও নেত্রকোনা ঘুরে দেখলেন ড্যান মজীনা

আপডেট : ২৬ মে ২০১৪, ২৩:০৩
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা গতকাল সোমবার নেত্রকোনা ও কিশোরগঞ্জ ঘুরে দেখেন। বিকালে তিনি দুর্গাপুর উপজেলার আদিবাসীদের সাংস্কৃতিক কার্যক্রম পরিদর্শনের জন্য দুর্গাপুর বিরিশিরি কালচারাল একাডেমিতে যান। সেখানে আদিবাসী তরুণ-তরুণীরা আদিবাসী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। পরে মজীনা আদিবাসীদের মিউজিয়াম পরিদর্শন করেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করেন। আজ মঙ্গলবার সকালে নেত্রকোনার সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন ড্যান মজীনা। এর আগে তিনি হাওরের প্রবেশদ্বার খ্যাত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামটা নৌ-বন্দর পরিদর্শন করেন। এরপর তিনি স্পিড বোটযোগে ঘুরে হাওরের সৌন্দর্য উপভোগ করেন এবং হাওরবাসীদের জীবন ও জীবিকা প্রত্যক্ষ করেন।