মোদীর সরকারের কাছে ইসলামাবাদের অনেক প্রত্যাশা :নওয়াজ

আপডেট : ২৬ মে ২০১৪, ২৩:০৪
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইসলামাবাদের অনেক প্রত্যাশা। তিনি বলেন, পারমাণবিক শক্তিধর দু্ই প্রতিবেশি দেশের সম্পোর্কন্নয়নে মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ এক নতুন অধ্যায় খুলে দিতে পারে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন নওয়াজ। খবর এএফপি ও এনডিটিভি’র ভারতে পাকিস্তান হাইকমিশনের সরবরাহ করা প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশে দেখা যায়, নওয়াজ শরীফ বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে এটাই সুবর্ণ সুযোগ। দুই দেশের সরকারের প্রতি জনগণের বড় ধরনের ম্যান্ডেট রয়েছে। আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। এদিকে মোদীর শপথ অনুষ্ঠান পাকিস্তানের অনেক চ্যানেলে সরাসরি সমপ্রচার করা হয়। চ্যানেলগুলোতে বিশেষ টক শো’র আয়োজন করা হয়। এতে আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় এবং দুই দেশের সম্পর্কের বিষয়টি আলোচনা করা হয়।