রাজধানীতে টানা ৭২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ । গত ২৪ মে জাতীয় প্রেসক্লাবে মানব বন্ধন হতে ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত ধর্মঘট পালন করা হবে । ধর্মঘট সফল করার জন্য মালিক শ্রমিকদের উদাত্ত আহ্বান জানানো হয়। গতকাল ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা হতে এই ঘোষণা নিশ্চিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বরকত উল্লাহ বুলু। আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য সচিব এ.টি.এম. নাজমুল হাসান ও যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন।
