জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় স্পিকারের সাথে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম উপস্থিত ছিলেন। স্পিকার আগামী ২৭ মে দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিকেলে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে সাক্ষাত্ করবেন। তিনি ২৮ মে বিকেলে ঢাকায় ফিরবেন। — তথ্য বিবরণী
