আজকের রাশিফল

আপডেট : ২৭ মে ২০১৪, ১৯:৫৬
আজ ১৪ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৮ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ:রবি ও বুধ। আপনার শুভসংখ্যা:১ ও ৫। শুভবার:রবি ও বুধবার। শুভরত্ন: চুনী ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি মেধাবী, অস্থির ও চঞ্চল। আপনি ভদ্র হলেও সহজেই ক্ষুব্ধ হন। আপনি সহানুভূতিশীল প্রশংসা সহজেই আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। আপনি সব সময়ই ব্যস্ত থাকতে চান। যুক্তিবাদ ও বিশ্লেষণী ক্ষমতার সাথে আপনার আছে স্মরণশক্তি। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং চাটুকারদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী আয়ান ফ্লেমিং, সানড্রা লক, জ্যোতিষী উইলিয়াম লিলি, ক্যারল বেকার, কাজী আবিদ, চিন্ময় মুত্সুদ্দী, সানাউল্লা নুরী প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। কর্ম পরিবেশ ভালো থাকবে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। আর্থিক অবস্থা কিছুটা উন্নতি হবে। ব্যয় বাহুল্যের জন্য সঞ্চয় নাও হতে পারে। সামাজিক সুনাম বৃদ্ধি পেতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ কাজকর্মে উত্সাহ পাবেন না। ফলে কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। উদ্যমহীনতার জন্য আর্থিক ক্ষতি হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। নিন্দুক ও পর ছিদ্রান্বেষী থেকে সতর্ক থাকুন। হঠাত্ কোনো ভালো খবর পেতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে। বিপরীত লিঙ্গের কারো সংস্পর্শে আসতে পারেন। এসব ব্যাপারে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। কেউ আজ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ক্লান্তি, অবসাদে ভুগতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। কাজকর্মে সাফল্য পেতে পারেন। কিন্তু অর্থ প্রাপ্তি বিলম্বিত হতে পারে। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ আজ ভালো কোনো খবর পেতে পারেন। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন। মন ভালো থাকবে। দুঃসময় সামাল দিতে পারবেন। মিতব্যয় হওয়ার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পেশাগত প্রয়োজনে বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। ব্যবসায়ীক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পরিশ্রম বৃদ্ধি পাবে। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। কিছু সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। কলহ-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ভ্রমণ ফলপ্রসূ নাও হতে পারে। অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। দৈহিক কষ্টের সম্ভাবনাও লক্ষ্য করা যায়। কাজকর্মে পরিশ্রম বৃদ্ধি পাবে। আশানুরূপ সুফল নাও পেতে পারেন। বিনোদন শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পারিবারিক পরিবেশ ভালো যাবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি অবসান হতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। বকেয়া টাকা আদায়ের জন্য তাগাদা দিন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কেউ আজ অকারণে আপনার বিরোধিতা করতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ীক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোনো কাজ শেষ করে আনন্দ পেতে পারেন। রোমান্স শুভ নয়। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দাম্পত্য কলহ দেখা দিতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। মাথা ঠাণ্ডা রেখে দিনটি পার করে দিন।