স্থপতি মোবাশ্বের হোসেন গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ২৭ মে ২০১৪, ২০:৫৯
গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্প্রতি অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি মোবাশ্বের হোসেন কোম্পানীর ১১তম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক স্থপতি মোবাশ্বের হোসেন এসোকনসাল্ট লিমিটেড-এর প্রধান স্থপতি ও কর্ণধার। বাংলাদেশ স্থপতি ইন্সিটটিউট (আইএবি) এর নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে চার বার দায়িত্ব পালনকারী স্থপতি মোবাশ্বের কমনওয়েলথ এসোসিয়েশন অব আর্কিটেক্টস (সিএএ) এবং আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল অব এশিয়া (আর্কেশিয়া)-এর নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি