বেসিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরি-চালক (এমডি) (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকের জ্যেষ্ঠ উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান। গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি বৈঠকে এ নিয়োগ দেয়া হয়েছে। তিনি ১৯৮৪ সালে দি সিটি ব্যাংক লিমিটেড-এ যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। -প্রেস বিজ্ঞপ্তি
