এবারে বিশ্বকাপ থিম ট্র্যাক নিয়েও বিতর্ক! ‘উই আর ওয়ান (ওলে ওলা)’ শিরোনামের গানটি গেয়েছেন পিটবুল ও জেনিফার লোপেজ। সম্প্রতি গানটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গানটি প্রচারের পর পর ব্রাজিলের ফুটবলপ্রেমীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের কথা হলো ব্রাজিলকে অনুপ্রেরণা দেওয়ার জন্য গানটি করা হয়ে থাকলেও আমেরিকান র্যাপ গায়ক পিটবুল এবং শিল্পী জেনিফার লোপেজ কেন গানটি গাইলেন। আর ব্রাজিলের শিল্পী হয়েও ক্লাউডিয়া লাত্তেকে গানটির শেষে শুধুমাত্র কিছু সময় গাইতে দেওয়া হয়েছে। কেন তাকে কেন্দ্রীয় শিল্পী করা হলো না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের ফুটবলপ্রেমীরা। আরও অভিযোগ জানা যায়, গানটির বেশিরভাগই ইংলিশ ও স্প্যানিশ ভাষায়, শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থানীয় পর্তুগিজ ভাষায় কিছু লাইন গেয়েছেন লাত্তে। ব্রাজিলের এক সাংবাদিক মন্তব্য করেন, ‘ব্রাজিলের মিউজিক পুরো বিশ্বে জনপ্রিয় আর এই গান সেই সুনাম নষ্ট করেছে।’
অথচ শাকিরার ‘লা লা লা’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে ২৭ মিলিয়ন বারেরও বেশি গানটি দেখেছেন দর্শক।
