ক্যাপসন নিউজ

আপডেট : ২৭ মে ২০১৪, ২১:১৩
দীর্ঘদিন দেশের বাইরের কনসার্ট নিয়ে ব্যস্ততা চলছে নগরবাউলের। এর ভেতরে বলিউডের নতুন একটি চলচ্চিত্রে গানের কথাবার্তাও চলছে নগরবাউলের। তবে এখনই চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই বলতে চাইছেন না তিনি। প্রতি ঈদে নগরবাউল, মাইলস, এলআরবির অ্যালবামের অবধারিত সময় এখন আর নেই। তবুও এবারে নতুন করেই নিজের গানগুলো মুঠোফোনে দেওয়ার পরিকল্পনা চলছে। তবে রেকর্ডিং একেবারে থেমে নেই। বর্তমান ইউরোপ-আমেরিকা ট্যুর শেষ করে জেমস তার নতুন গানসহ মিউজিক রিলিজ দেবেন বলে শোনা যাচ্ছে। কারণ এরই ভেতরে বেশ কিছু নতুন ট্র্যাকের রেকর্ডিং করলেও নতুনভাবে পুরোনো গানগুলো রিমেক করছেন তিনি। এরই ভেতরে বেশ কিছু ট্র্যাক নিজের স্টুডিওতে নতুন করে সাজিয়েছেন। পাশাপাশি বিচ্ছিন্নভাবে জেমসের গানগুলো যারা রিং টোন বা ওয়েলকাম টিউনের জন্য বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন, এসব বিষয়েও ব্যবস্থা নেবেন বলে জানা গেছে।