শমী কায়সারের উপস্থাপনায় নিরাপদ মাতৃত্বের বিশেষ অনুষ্ঠান

আপডেট : ২৭ মে ২০১৪, ২১:১৪
বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৪ উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে শমী কায়সারকে। একুশে টেলিভিশনে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী বাঁধন, ইউএনএফপি-এর চিফ আরএইচ ডা. প্রসন্ন গুনাসেকারা, বিশিষ্ট গাইনোক্লোজিস্ট অধ্যাপক সাইবা আক্তার এবং স্বাস্থ্য সচিব এম নিজামুদ্দিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাসুদুল হাসান রনি।