নাইজেরিয়ায় অপহূত দুইশতাধিক স্কুলছাত্রীর অবস্থান শনাক্তের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়ার মার্শাল অ্যালেক্স বাদেহ গত সোমবার এ কথা জানিয়েছেন।
১৪ এপ্রিল নাইজেরিয়ার বোর্নো প্রদেশের চিবক শহর থেকে প্রায় তিনশ’র মতো স্কুলছাত্রীকে অপহরণ করে দেশটির সশস্ত্র ইসলামী সংগঠন বোকো হারাম। ৫৩ জন ছাত্রী পালিয়ে আসতে পারলেও এখনও বন্দী রয়েছে কমপক্ষে ২২৩ জন।
অপহূত স্কুলছাত্রীদের প্রসঙ্গে অ্যালেক্স বাদেহ জানান, নাইজেরিয়ার সেনাবাহিনী অপহূত ছাত্রীদের বাঁচাতে চায়। কিন্তু ছাত্রীদের ফিরিয়ে আনার নাম করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না বলেই সেনারা অভিযান চালাচ্ছে না। উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশে অ্যালেক্স বাদেহ বলেন, ‘আমরা আমাদের মেয়েদের ফেরত চাই।
