সংবাদ কণিকা

আপডেট : ২৭ মে ২০১৪, ২১:৫০
মোদীর শপথে সালমান ২৬ মে ভারতের রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেছে হিন্দি সিনেপাড়ার প্রথম সারির তারকাদের। অভিনেতা সালমান খান এসেছিলেন বাবা সেলিম খানের সঙ্গে। আরও উপস্থিত ছিলেন পরিচালক মধুর ভান্ডারকর এবং ভিভেক ওবেরয়। অতিথি তারকা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিজেপির তারকা সাংসদরা। হেমামালিনী এসেছেন স্বামী ধর্মেন্দ্রকে নিয়ে। বিজেপির আরেক সাংসদ অভিনেত্রী কিরন খেরের স্বামী অভিনেতা অনুপম খেরও ছিলেন। আরও দেখা গেছে শত্রুঘ্ন সিনহা এবং মনোজ তিওয়ারিকেও।—বিডিনিউজ